
ব্যানানা আম দিয়ে খুব সহজে সুস্বাদু এবং দীর্ঘদিন ভালো থাকে এমন আচার তৈরির ধাপগুলো জানুন।
ব্যানানা আমের পাল্প অনেক বেশি এবং আঁটি পাতলা হওয়ায় এটি আচার তৈরির জন্য সবচেয়ে সেরা। বিশেষ করে এর টক-মিষ্টি ঝুরি আচার সবার কাছে খুব প্রিয়।
প্রয়োজনীয় উপকরণ:
১. কাঁচা ব্যানানা আম: ১ কেজি (কুচি করে কাটা)
২. সরিষার তেল: ৫০০ গ্রাম
৩. পাঁচফোড়ন ও শুকনা মরিচ: পরিমাণমতো
৪. চিনি বা গুড়: স্বাদমতো
৫. ভিনেগার বা সিরকা: দীর্ঘদিন সংরক্ষণের জন্য।
প্রস্তুত প্রণালী:
আমগুলো ভালো করে ধুয়ে গ্রেটার দিয়ে ঝুরি করে নিন। এরপর লবণ দিয়ে মেখে পানি ঝরিয়ে রোদে শুকিয়ে নিতে হবে। কড়াইতে সরিষার তেল গরম করে তাতে পাঁচফোড়ন এবং মসলা দিয়ে কষিয়ে আমগুলো ছেড়ে দিন। আমের পানি শুকিয়ে তেল উপরে উঠে আসলে চিনি এবং ভিনেগার দিয়ে নামিয়ে নিন।
সংরক্ষণ টিপস:
আচার সবসময় কাঁচের বৈয়ামে রাখা উচিত। মাঝে মাঝে রোদে দিলে আচারের স্বাদ এবং মান অনেক দিন পর্যন্ত অটুট থাকে। ব্যানানা আমের এই আচার খিচুড়ি বা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে।
ব্যানানা আমের চারা বা ফল সরাসরি বাগান থেকে পেতে এখানে ক্লিক করুন। আমরা রাজশাহীর সেরা বাগান থেকে ফ্রেশ আম সরবরাহ করি।
"রাজশাহীর ব্যানানা আম এখন আমের বাজারে আভিজাত্যের প্রতীক। এর পাতলা আঁটি এবং সুমিষ্ট স্বাদ আপনাকে মুগ্ধ করবেই।"
প্রয়োজনীয় লিঙ্ক ও যোগাযোগ
শেয়ার করুন:
#Banana mango chutney#আমের আচার রেসিপি#আচার তৈরি
